📚 অফিসিয়াল নির্দেশিকা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৬

সফলতার পথে তোমার প্রথম পদক্ষেপ

🌹 সম্মানিত অভিভাবক

সালাম ও শুভেচ্ছা নিবেন।

মহান করুণাময়ের নিকট অশেষ শুকরিয়া। সময়ের পরিক্রমায় আমরা আরও একটি বছর শেষ করতে চলেছি। দীর্ঘ একটি বছর আপনাদের সার্বিক সহযোগিতা, একাগ্রতা এবং আমাদের প্রতি আপনাদের অবিচল আস্থায় আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা-২০২৬ এর প্রস্তুতির জন্য সকল ক্লাস এবং পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

বর্তমান প্রতিযোগিতার এই নতুন বিশ্বে আপনার সন্তানকে একজন বলিষ্ঠ প্রতিযোগী হিসাবে গড়ে তোলার জন্য মানসম্মত পাঠদানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের প্রচেষ্টার শতভাগ বিলিয়ে দিতে। আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করি আমাদের এই প্রচেষ্টা আপনার সন্তানের সমগ্র শিক্ষা জীবনকে সহজ ও সাবলীল করে তুলবে।

মানুষ ভুলের ঊর্দ্ধে নয়। আমাদের ছোট-খাটো ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ করছি।

📅 পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে
২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার
⏰ সকাল ১০:০০ টা — দুপুর ০১:০০ টা

📖 প্রিয় শিক্ষার্থী

তোমাদের জন্য ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা

🚫 পরীক্ষার কেন্দ্রে যা নেওয়া যাবে না

⚠️ পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকের অনুমতি ব্যতীত হল ত্যাগ করা যাবে না

পরীক্ষার কেন্দ্রে যা সঙ্গে নিতে হবে

০১

💪 ভয় পাওয়ার কিছু নেই

প্রশ্ন যে ধরনেরই হোক না কেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন শুধু তোমার একার জন্যই সহজ বা কঠিন হবে না — প্রশ্ন যা হবে সেটা সবার জন্যই হবে। তাই সহজ হলেও যা, কঠিন হলেও তা।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা সবচেয়ে বেশি নম্বর পাবে, তারাই ভালো করবে। তোমার চেষ্টা থাকবে যত বেশি পারো দ্রুতগতিতে উত্তর করা। পরীক্ষার হলে কোনোভাবেই মনঃসংযোগে যেন ব্যাঘাত না ঘটে।

মনে রাখবে: পরীক্ষায় ভালো করতে হলে দ্রুত লেখা, নির্ভুল লেখা ও সুন্দর হস্তাক্ষরের কোনো বিকল্প নেই।

০২

🌙 পরীক্ষার আগের রাতে

পরীক্ষার আগের রাতে অর্থাৎ শুক্রবার রাত ১০টার মধ্যে শুয়ে পড়বে। অনেকেই পরীক্ষার আগের রাতে অনেকক্ষণ জেগে থাকে — এটা ঠিক নয়।

শোয়ার আগে ক্যাডেট কলেজের প্রবেশপত্র, জ্যামিতি বক্স, কলম-পেন্সিল নির্ধারিত স্থানে গুছিয়ে রাখবে — সকালে উঠে যেন খোঁজাখুঁজি করতে না হয়।

সকালে কুসুম গরম পানি দিয়ে গোসল করে নাস্তা খেয়ে কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। অবশ্যই নির্ধারিত কেন্দ্রে ৮:১৫ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। ৮:৩০ এ লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে পরীক্ষার হলে প্রবেশ করবে।

তোমার কেন্দ্রের অবস্থান যদি অভিভাবকের জানা না থাকে, তাহলে পরীক্ষার আগের দিন গিয়ে দেখে আসা ভালো।

০৩

⏱️ কৌশলে সময়কে কাজে লাগাও

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক কৌশলী হতে হয়। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন — "জ্ঞানের চেয়ে কল্পনা বেশি প্রয়োজন।" কারণ পাঠ্যবইয়ে সবকিছু লেখা থাকে না, উপস্থিত বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়।

৩০০
মোট নম্বর
১৮০
মিনিট সময়

প্রতিটি বিষয়ে কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে (এটি পাশ নম্বর)। পরীক্ষার হলের প্রতিটি মিনিট তোমার জন্য গুরুত্বপূর্ণ।

সবচেয়ে কার্যকর পরামর্শ: প্রশ্ন পড়ো ও সঠিক উত্তরে টিক চিহ্ন দাও বা উত্তর লিখে ফেলো। কঠিন মনে হলে বাদ দাও, সামনে এগিয়ে যাও। এমনকি প্রশ্নটা সাইজে বড় হলে বা অপরিচিত মনে হলেও বাদ দিয়ে এগিয়ে যাও।

এভাবে দেড় ঘণ্টায় যদি ৬০% প্রশ্নের উত্তর করতে পারো, তবে বাকি দেড় ঘণ্টায় ৪০% প্রশ্নের উত্তর করতে সক্ষম হবে। কারণ ৬০% প্রশ্নের উত্তর করার পর তোমার টেনশনও অনেক কমে যাবে।

০৪

📊 প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব দেবে

শুধু এক বিষয় নিয়ে সময় নষ্ট করলে হবে না — তোমাকে সব বিষয়ে উত্তর করতে হবে।

তুমি ইংরেজি বা গণিতে ৯০% নম্বর পেলেও কাজ হবে না, যদি সাধারণ জ্ঞানে বা বাংলায় কম নম্বর পাও। তাই প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে উত্তর লিখতে হবে।

সবচেয়ে বড় কথা হলো — ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার জন্য তুমি যে প্রস্তুতি নিয়েছ, তা তোমার ভবিষ্যতের শিক্ষাজীবনকে সামনে এগোতে সাহায্য করবে, ইনশাআল্লাহ্।

🤲

সর্বোপরি তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল

আল্লাহ তোমাদের সফলতা দান করুন — আমীন

ওয়েবসাইটে ফিরে আসুন